মূল অংশে যান
Mabroor Tours & Travels

ওমরাহ প্যাকেজ

ঢাকা থেকে ওমরাহ প্যাকেজ

রমজানের শুরুর কাফেলার জন্য তিনটি প্যাকেজ রয়েছে—সাশ্রয়ী, আরামদায়ক ও প্রিমিয়াম; প্রতিটিই ১৪ দিনের। ভিসা, বিমান টিকিট, হোটেল, তিন বেলা খাবার, যাতায়াত, জিয়ারত ও গাইড সব প্যাকেজেই অন্তর্ভুক্ত রয়েছে।
  • সময়কাল
    ১৪ দিন
    মদিনা
    ৭ দিন
    মক্কা
    ৭ দিন
    • ৩ তারকা হোটেল
    • মসজিদুল হারাম ও মসজিদে নববী থেকে হেঁটে ২০–৩০ মিনিট
    • প্রতি রুমে ৪ জন
    • সাহরি, ইফতার ও রাতের খাবার (বাংলাদেশি)
    • শীতাতপ নিয়ন্ত্রিত বাস

    জনপ্রতি৳১,৬০,০০০

  • আমাদের সুপারিশ

    আরামদায়ক ওমরাহ

    প্রবীণ ও পরিবারের জন্য উপযোগী
    সময়কাল
    ১৪ দিন
    মদিনা
    ৭ দিন
    মক্কা
    ৭ দিন
    • ৪ তারকা হোটেল
    • মসজিদুল হারাম ও মসজিদে নববী থেকে হেঁটে ১২–১৫ মিনিট
    • প্রতি রুমে ৪ জন
    • সাহরি, ইফতার ও রাতের খাবার (বাংলাদেশি)
    • শীতাতপ নিয়ন্ত্রিত বাস

    জনপ্রতি৳১,৮০,০০০

  • প্রিমিয়াম ওমরাহ

    হারামের সবচেয়ে কাছে
    সময়কাল
    ১৪ দিন
    মদিনা
    ৭ দিন
    মক্কা
    ৭ দিন
    • ৪ তারকা হোটেল
    • মসজিদুল হারাম ও মসজিদে নববী থেকে হেঁটে ৫–১০ মিনিট
    • প্রতি রুমে ৩ জন
    • সাহরি, ইফতার ও রাতের খাবার (বাংলাদেশি)
    • বাস ও প্রাইভেট গাড়ি

    জনপ্রতি৳২,২০,০০০

তুলনা

পাশাপাশি তুলনা

প্যাকেজগুলোর পার্থক্য কেবল হোটেল ও যাতায়াতে। হোটেলের মান, মসজিদ থেকে দূরত্ব আর প্রতি রুমে কতজন থাকবেন, তা প্যাকেজভেদে আলাদা; প্রিমিয়াম প্যাকেজে প্রাইভেট গাড়িও থাকছে।
সময়কাল
১৪ দিন · ১৩ রাত১৪ দিন · ১৩ রাত১৪ দিন · ১৩ রাত
মদিনা
৭ দিন৭ দিন৭ দিন
মক্কা
৭ দিন৭ দিন৭ দিন
হোটেলের মান
৩ তারকা হোটেল৪ তারকা হোটেল৪ তারকা হোটেল
মসজিদ পর্যন্ত হাঁটার দূরত্ব
২০–৩০ মিনিট১২–১৫ মিনিট৫–১০ মিনিট
প্রতি রুমে যাত্রী
প্রতি রুমে ৪ জনপ্রতি রুমে ৪ জনপ্রতি রুমে ৩ জন
যাতায়াত
শীতাতপ নিয়ন্ত্রিত বাসশীতাতপ নিয়ন্ত্রিত বাসবাস ও প্রাইভেট গাড়ি
ওমরাহ ভিসা, স্বাস্থ্য বিমা ও নুসুক প্রসেসিং
ঢাকা ⇄ সৌদি আরব যাওয়া-আসার বিমান টিকিট (ট্রানজিট ফ্লাইট)
প্রতিদিন তিন বেলা বাংলাদেশি খাবার — রমজানে সাহরি, ইফতার ও রাতের খাবার
বিমানবন্দর ও দুই শহরের মধ্যে যাতায়াত
মক্কা ও মদিনায় জিয়ারত, সঙ্গে প্রতিটি স্থানের ইতিহাস
যাত্রার আগে ওমরাহ প্রশিক্ষণ
পুরো সফরে গ্রুপ গাইড
জনপ্রতি মূল্য · রমজান
সাশ্রয়ী ওমরাহ৳১,৬০,০০০আরামদায়ক ওমরাহ৳১,৮০,০০০প্রিমিয়াম ওমরাহ৳২,২০,০০০
জনপ্রতি মূল্য · সাধারণ সময়
সাশ্রয়ী ওমরাহ৳১,৩৫,০০০আরামদায়ক ওমরাহ৳১,৫০,০০০প্রিমিয়াম ওমরাহ৳১,৬০,০০০
জনপ্রতি মূল্য · ডিসেম্বর–জানুয়ারি
সাশ্রয়ী ওমরাহ৳১,৪৫,০০০আরামদায়ক ওমরাহ৳১,৬০,০০০প্রিমিয়াম ওমরাহ৳১,৮০,০০০

দিনভিত্তিক সফরসূচি

ঢাকা থেকে মদিনা-মক্কা: দিন অনুযায়ী পরিকল্পনা

তিনটি প্যাকেজের ১৪ দিনের সফরসূচি রমজানের কথা মাথায় রেখে সাজানো হয়েছে। প্রথম ৭ দিন মদিনায় কাটিয়ে ইহরাম বেঁধে মক্কায় যাওয়া হবে, সেখানে থাকা হবে বাকি ৭ দিন।

মদিনা

দিন ১–৭ · মসজিদে নববী

  1. ১মদিনার পথে যাত্রাঢাকা থেকে মদিনার পথে রওনা হবেন এবং পৌঁছে মসজিদে নববীর কাছের হোটেলে উঠবেন। আগে মদিনা যাচ্ছেন বলে এখন ইহরাম বাঁধতে হবে না; মক্কা যাওয়ার দিন মদিনার মীকাত যুল-হুলাইফা থেকে ইহরাম বাঁধবেন।
  2. ২মসজিদে নববীরাসূলুল্লাহ (সা.)-এর রওজা মুবারকে সালাম পেশ করবেন; পুরুষরা মুওয়াজাহা শরীফের সামনে দিয়ে যাবেন। নুসুক অ্যাপে অনুমতি নিয়ে রিয়াজুল জান্নাহতে নামাজ পড়বেন; পুরুষ ও নারীদের সময় আলাদা। সন্ধ্যায় মসজিদে নববীতে ইফতার করবেন।
  3. ৩মদিনার জিয়ারতরোজা রেখে যাতে কষ্ট কম হয়, সে জন্য সকালেই বাসে মদিনার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাব: মসজিদে কুবা, উহুদ পাহাড়, মসজিদে কিবলাতাইন, খন্দক প্রান্তর ও ঐতিহাসিক সাত মসজিদ। গাইড প্রতিটি স্থানের ইতিহাস বলবেন। প্রিমিয়াম প্যাকেজে এই জিয়ারত হবে প্রাইভেট গাড়িতে।
  4. ৪মসজিদে নববীতে রমজানদিনের বেলা কুরআন তিলাওয়াত করবেন; সন্ধ্যায় মসজিদে নববীতে ইফতার করবেন ও তারাবিহ পড়বেন।
  5. ৫মদিনায় ইবাদতদিনটি নিজের ইবাদতের জন্য রাখা হয়েছে। মসজিদে নববীতে নামাজ, তিলাওয়াত ও দোয়ায় সময় কাটাবেন।
  6. ৬ওমরাহর প্রস্তুতিমসজিদে নববীতে নামাজ ও তিলাওয়াতে দিন কাটবে। সন্ধ্যায় গাইড আপনাদের সঙ্গে ইহরাম, তাওয়াফ ও সাঈর নিয়ম ধাপে ধাপে আরেকবার ঝালিয়ে নেবেন।
  7. ৭মদিনায় শেষ দিনমসজিদে নববীতে নামাজ পড়বেন। খেজুর ও উপহার কেনার জন্য হাতে অবসর সময় থাকবে।

মক্কা

দিন ৮–১৪ · মসজিদুল হারাম

  1. ৮ইহরাম বেঁধে মক্কার পথেহোটেলে গোসল করে ইহরামের কাপড় পরে নেবেন। মক্কার পথে বাস মদিনার মীকাত যুল-হুলাইফায় (আবইয়ারে আলী) থামবে; সেখানে ওমরাহর নিয়ত করে তালবিয়া পড়া শুরু করবেন। মদিনা থেকে মক্কা প্রায় ৪৫০ কিলোমিটার, যেতে ৫–৬ ঘণ্টা লাগে। পৌঁছে মসজিদুল হারামের কাছের হোটেলে উঠবেন।
  2. ৯ওমরাহ পালনভিড় কম থাকে এমন সময়ে গাইডের সঙ্গে ধাপে ধাপে তাওয়াফ ও সাঈ করবেন, তারপর হলক (মাথা মুণ্ডন) বা কসর (চুল ছোট করা) করবেন। এর মধ্য দিয়ে ইহরামের নিষেধাজ্ঞা শেষ হবে।
  3. ১০মক্কার জিয়ারতরোজা রেখে যাতে কষ্ট কম হয়, সে জন্য সকালেই বাসে মক্কার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাব: জাবালে নূর, জাবালে সাওর, আরাফাত, মিনা ও মুযদালিফা। গাইড প্রতিটি স্থানের ইতিহাস ও তাৎপর্য বলবেন। এই জিয়ারত ঐচ্ছিক; এটি ওমরাহর অংশ নয়। প্রিমিয়াম প্যাকেজে এই জিয়ারত হবে প্রাইভেট গাড়িতে।
  4. ১১মসজিদুল হারামে রমজানদিনের বেলা কুরআন তিলাওয়াত ও নফল তাওয়াফ করবেন; সন্ধ্যায় হারামে ইফতার করবেন ও তারাবিহ পড়বেন।
  5. ১২ইবাদত ও অতিরিক্ত ওমরাহদিনটি নিজের ইবাদতের জন্য রাখা হয়েছে। কেউ আরেকটি ওমরাহর জন্য মসজিদে আয়েশা বা অন্য মীকাতে যেতে চাইলে আমরা ব্যবস্থা করে দেব; যাতায়াতের খরচ তাঁকেই বহন করতে হবে।
  6. ১৩মসজিদুল হারামে ইবাদতহারামে নামাজ, তিলাওয়াত ও দোয়ায় সময় কাটাবেন। ওমরাহর পরের মাসআলা নিয়ে গাইডের সঙ্গে একটি আলোচনা হবে।
  7. ১৪দেশে ফেরামক্কা ছাড়ার আগে বিদায়ী তাওয়াফ করবেন; ওমরাহর ক্ষেত্রে এটি ওয়াজিব নয়, মুস্তাহাব, আর মাসিক চলাকালে করতে হয় না। এরপর জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

জিয়ারত

আমরা মক্কায় ও মদিনায় যেসব স্থান ঘুরে দেখাব

তিনটি প্যাকেজেই গাইড আপনাদের নিচের স্থানগুলো ঘুরে দেখাবেন এবং প্রতিটি স্থানের ইতিহাস বলবেন।

মক্কা

মসজিদুল হারাম

১০টি স্থান
  1. ১জাবালে সাওরমক্কার দক্ষিণের এই পাহাড়ের গুহায় হিজরতের সময় নবীজি (সা.) ও আবু বকর (রা.) তিন রাত আত্মগোপন করেছিলেন। কুরআনে এ ঘটনার উল্লেখ আছে (সূরা আত-তাওবা ৯:৪০)।
  2. ২আরাফাতমক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বের বিশাল প্রান্তর। ৯ জিলহজ এখানে অবস্থান করাই হজের মূল রুকন; নবীজি (সা.) বলেছেন, “হজ হলো আরাফা” (সুনানে তিরমিজি ৮৮৯)।
  3. ৩জাবালে রহমতআরাফাতের মাঠের ছোট পাহাড়। বিদায় হজে নবীজি (সা.) এর পাদদেশে পাথরগুলোর কাছে অবস্থান করেছিলেন (সহিহ মুসলিম ১২১৮)। পাহাড়ে ওঠা বা একে ছোঁয়া কোনো ইবাদত নয়।
  4. ৪নহরে জুবাইদাআব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা হিজরি দ্বিতীয় শতকে হাজিদের পানির কষ্ট দূর করতে এই খাল তৈরি করান। বহু শতাব্দী ধরে এটি আরাফাত ও মক্কায় পানি পৌঁছে দিয়েছে; এর কিছু অংশ এখনো দেখা যায়।
  5. ৫মসজিদে নামিরাআরাফাতের পশ্চিম প্রান্তের মসজিদ। বিদায় হজে এখানকার উরানা উপত্যকায় নবীজি (সা.) খুতবা দেন এবং জোহর ও আসর একসঙ্গে পড়েন (সহিহ মুসলিম ১২১৮)। মসজিদের সামনের অংশ আরাফাতের সীমার বাইরে।
  6. ৬মুযদালিফামিনা ও আরাফাতের মাঝের খোলা প্রান্তর। হজে আরাফাত থেকে ফিরে এখানে রাত কাটাতে হয় এবং মাগরিব ও এশা একসঙ্গে পড়তে হয়। কুরআনে একে ‘আল-মাশআরুল হারাম’ বলা হয়েছে (সূরা আল-বাকারা ২:১৯৮)।
  7. ৭মিনা ও জামারাতমক্কা থেকে কয়েক কিলোমিটার পূর্বের উপত্যকা; হজের দিনগুলোতে লাখো হাজির তাঁবুর শহর হয়ে ওঠে। জামারাতে তিনটি স্তম্ভে নবীজি (সা.)-এর সুন্নত অনুসারে কঙ্কর নিক্ষেপ করা হয়।
  8. ৮জাবালে নূরমসজিদুল হারাম থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তর-পূর্বের পাহাড়। এর চূড়ার কাছে হেরা গুহায় নবীজি (সা.) ইবাদত করতেন; এখানেই সূরা আল-আলাকের প্রথম আয়াতগুলোর মাধ্যমে প্রথম ওহি নাজিল হয় (সহিহ বুখারি ৩)।
  9. ৯জান্নাতুল মুআল্লামসজিদুল হারামের উত্তরে মক্কার প্রাচীন কবরস্থান। নবীজি (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা (রা.) এখানে শুয়ে আছেন; মক্কার বহু সাহাবি ও আলেমের কবরও এখানে।
  10. ১০মসজিদে জিনজান্নাতুল মুআল্লার কাছের মসজিদ। বর্ণিত আছে, এখানে জিনদের একটি দল নবীজি (সা.)-এর কুরআন তিলাওয়াত শুনে ঈমান এনেছিল। জিনদের কুরআন শোনার ঘটনা সূরা আল-জিনে আছে (৭২:১–২)।

মদিনা

মসজিদে নববী

৯টি স্থান
  1. ১জান্নাতুল বাকিমসজিদে নববীর পূর্ব পাশের প্রাচীন কবরস্থান। উসমান (রা.), নবীজি (সা.)-এর কয়েকজন স্ত্রী ও কন্যাসহ হাজারো সাহাবি এখানে শুয়ে আছেন। নবীজি (সা.) নিজে এখানে এসে কবরবাসীদের জন্য দোয়া করতেন (সহিহ মুসলিম ৯৭৪)।
  2. ২মসজিদে কুবাহিজরত করে মদিনায় পৌঁছে নবীজি (সা.) প্রথম এই মসজিদ নির্মাণ করেন; এটি ইসলামের প্রথম মসজিদ। তিনি বলেছেন, যে ঘর থেকে অজু করে এসে এখানে নামাজ পড়ে, সে একটি ওমরাহর সমান সওয়াব পায় (সুনানে ইবনে মাজাহ ১৪১২)।
  3. ৩মসজিদে জুমআহিজরতের পথে কুবা থেকে মদিনায় যাওয়ার সময় বনু সালিম গোত্রের এলাকায় নবীজি (সা.) প্রথম জুমআর নামাজ আদায় করেন। সেই স্থানেই এই মসজিদ গড়ে উঠেছে।
  4. ৪মসজিদে কিবলাতাইন‘কিবলাতাইন’ অর্থ দুই কিবলা। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী, এই মসজিদে নামাজ চলার সময় বাইতুল মাকদিসের বদলে কাবার দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ পৌঁছায় (সূরা আল-বাকারা ২:১৪৪)।
  5. ৫ঐতিহাসিক সাত মসজিদ ও খন্দক প্রান্তরহিজরি পঞ্চম বছরে খন্দকের যুদ্ধে মুসলমানরা মদিনা রক্ষায় এখানে পরিখা খনন করেছিলেন। পাহাড়ের ঢালের ছোট মসজিদগুলো সেই যুদ্ধের স্মৃতি বহন করে; এর মধ্যে মসজিদুল ফাতহ প্রধান।
  6. ৬মসজিদে ইজাবামসজিদে নববীর উত্তর-পূর্বে বনু মুআবিয়ার মসজিদ। নবীজি (সা.) এখানে নামাজ পড়ে উম্মতের জন্য তিনটি দোয়া করেন; এর দুটি কবুল হয়, একটি হয়নি (সহিহ মুসলিম ২৮৯০)।
  7. ৭গারস কূপকুবার কাছে নবীজি (সা.)-এর সময়ের একটি কূপ। এর পানির ফজিলত নিয়ে যেসব বর্ণনা পাওয়া যায়, সেগুলো দুর্বল; তাই এটি শুধু ইতিহাসের স্থান হিসেবে দেখার।
  8. ৮উহুদ পাহাড়হিজরি তৃতীয় বছরে এর পাদদেশে উহুদের যুদ্ধ হয়। নবীজি (সা.)-এর চাচা হামজা (রা.)-সহ প্রায় সত্তরজন শহীদ এখানে সমাহিত। নবীজি (সা.) বলেছেন, “উহুদ এমন পাহাড়, যা আমাদের ভালোবাসে, আমরাও একে ভালোবাসি” (সহিহ বুখারি ও মুসলিম)।
  9. ৯খেজুরের বাজারমদিনা খেজুরের জন্য বিখ্যাত, বিশেষ করে আজওয়া। নবীজি (সা.) বলেছেন, যে সকালে সাতটি আজওয়া খেজুর খায়, সেদিন বিষ বা জাদু তার ক্ষতি করতে পারে না (সহিহ বুখারি ৫৪৪৫)।

নোট: এসব স্থান পরিদর্শন ঐচ্ছিক; এটি ওমরাহর অংশ নয়, বিশেষ কোনো সুন্নত আমলও নয়। ব্যতিক্রম শুধু মসজিদে কুবা, সেখানে নামাজ পড়া হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত। পাহাড়ে ওঠা কিংবা পাথর বা দেয়াল স্পর্শ করা কোনো ইবাদত নয়।

প্রশ্নোত্তর

ওমরাহ বুকিং নিয়ে সাধারণ প্রশ্ন

দম্পতি বা পরিবারের জন্য আলাদা রুম পাওয়া যাবে?

জি। যেকোনো প্যাকেজে অনুরোধ করলে আলাদা দুই বেডের রুমের ব্যবস্থা করা যায়, তবে এর জন্য অতিরিক্ত খরচ লাগে। বুকিং ফর্মের ঘরটিতে টিক দিন, খরচ আমরা ফোনে জানিয়ে দেব।

কী কী কাগজপত্র লাগবে?

ফেরার তারিখের পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট, সাদা পটভূমিতে তোলা সাম্প্রতিক ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। শিশুদের জন্য জন্মনিবন্ধন সনদও লাগবে। এগুলো আমাদের জানা সর্বশেষ নিয়ম; যাত্রার আগে নিশ্চিত করে জানাব। বুকিংয়ের পর ভিসার আবেদন আমরাই করি।

টাকা কীভাবে পরিশোধ করব?

বুকিংয়ের অনুরোধ পাওয়ার পর আমাদের প্রতিনিধি ফোন করে আপনার তারিখ নিশ্চিত করবেন। মোট মূল্যের ৫০% অগ্রিম দিলে আসন নিশ্চিত হয়; বাকি টাকা ভিসার আবেদনের আগে পরিশোধ করতে হয়। টাকা পরিশোধের নিয়ম আমরা বিস্তারিত জানিয়ে দেব এবং প্রতিটি লেনদেনের লিখিত রসিদ দেব।

বয়স্ক মা-বাবার জন্য কি উপযোগী?

জি। তাওয়াফ ও সাঈর জন্য মসজিদুল হারামে হুইলচেয়ার পাওয়া যায়। আরামদায়ক প্যাকেজের হোটেল থেকে হারাম ১২–১৫ মিনিটের হাঁটাপথ, আর প্রিমিয়াম প্যাকেজে ৫–১০ মিনিটের। প্রিমিয়ামে বিমানবন্দরে আনা-নেওয়া ও জিয়ারতের জন্য প্রাইভেট গাড়িও থাকে। বিশেষ কোনো প্রয়োজন থাকলে বুকিংয়ের সময় জানিয়ে রাখুন।

কোন কোন ভ্রমণ প্যাকেজের অংশ নয়?

তায়েফ, বদর ও জিন পাহাড় ভ্রমণ প্যাকেজের অংশ নয়; যেতে চাইলে অতিরিক্ত খরচে আমরা ব্যবস্থা করে দেব। আরেকটি ওমরাহ করতে চাইলে মসজিদে আয়েশা বা অন্য কোনো মীকাতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা যাবে; যাতায়াতের খরচ নিজেকে বহন করতে হবে।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

কোন প্যাকেজটি আপনার জন্য উপযুক্ত, বুঝতে পারছেন না?

পছন্দের প্যাকেজটি বেছে নিন, অথবা আপনার প্রয়োজনের কথা জানান। আমাদের প্রতিনিধি ফোন করে বিস্তারিত জানাবেন।

ফোনে কথা বলতে চান?

নম্বরটি রেখে যান, আমরাই আপনাকে ফোন করব।

ফোনে কথা বলতে চান?